Description
HF Red Chili Powder কোথা থেকে সংগৃহীত এবং এর উৎস কতটা বিশ্বস্ত?
এই মরিচ সংগ্রহ করা হয় দেশের উত্তরাঞ্চল, বিশেষত কুড়িগ্রাম ও পাবনার নিজস্ব কৃষকদের কাছ থেকে। এসব অঞ্চল থেকে আসা দেশি শুকনো মরিচে থাকে স্বাভাবিক ঝাঁজ ও সুগন্ধ যা বাজারের কমার্শিয়াল মরিচে অনুপস্থিত।
HF মরিচ গুঁড়ার উপাদান কী এবং কীভাবে প্রস্তুত করা হয়?
এতে থাকে ১০০% খাঁটি দেশি শুকনো মরিচ। HF নিজস্ব প্রসেসিং ইউনিটে রোদে শুকিয়ে, হাত দিয়ে বাছাই করে এবং স্বাস্থ্যকর পরিবেশে গুঁড়া করে। এতে নেই কোনো রং, স্টার্চ, কৃত্রিম ঘ্রাণ বা প্রিজারভেটিভ।

